Nabadhara
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

জবিতে ফেনী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হৃদয়-মেজবা

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সদ্য সাবেক সভাপতি শ্রাবণ শরিফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

উক্ত কমিটির সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের ২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল হাসনাত হৃদয় এবং সাধারণ সম্পাদক পদে ২০-২১ সেশনের মেজবা উদ্দিন নিযুক্ত হন।

কমিটি নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইলে সভাপতি আবুল হাসনাত হৃদয় বলেন, “ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি ছাত্রসমাজের কল্যাণে কাজ করার একটি গুরুদায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। শিক্ষার্থীদের শিক্ষা, মানবিক সহায়তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও দোয়া আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি।”

সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো। জন্মজেলা ছেড়ে যারা ঢাকায় পড়তে আসে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়; ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষার্থীদের জন্য পরিবারের ভূমিকায় অবতীর্ণ হবে, ইনশাআল্লাহ। ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ফেনীর শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে কাজ করে যাবে। আমরা শিক্ষার্থীদের নিয়ে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়ে এগোতে চাই, যাতে নেতৃত্বের চর্চা, সংঘঠিত থাকার মানসিকতা এবং দক্ষতা বৃদ্ধি পায়। এছাড়াও ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেনীর শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পারিক সহযোগিতার বন্ধন তৈরি করতে আমরা কাজ করে যাবো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।