চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতিনিধিদুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুন্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও বিশেষ মহড়া।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালী,বিশেষ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, অফিসার ইনচার্জ ইলিয়াছ খান,চন্দনাইশ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.কামরুল হাছান,, প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন,কৃষি কর্মকর্তা আজাদ হোসেন,বিপিন চন্দ্র রায়সহ সরকারি কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

