শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঈদ পরবর্তী সাংবাদিক পুনর্মিলনীও আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(২৬ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির এবং সাধারণ সম্পাদক নূরে আলম রনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। বক্তৃতা শেষে প্রেসক্লাবের সদস্য আলামিন মুন্সি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের মঙ্গল ও অগ্রগতি কামনা করে দোয়া করেন।
দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকরা পুনর্মিলনীতে অংশগ্রহণ করে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্ত হিসেবে পলাশ উপজেলা প্রেসক্লাবের লোগোযুক্ত একটি করে সিরামিক মগ প্রত্যেক সাংবাদিককে উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

