Nabadhara
ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধিতে কুয়াকাটায় ২ দিনব্যাপী কর্মশালা শুরু

MEHADI HASAN
নভেম্বর ৬, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টায় আবাসিক হোটেল কুয়াকাটা ইন এর হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়।৭ ন‌ভেম্বর র‌বিবার পর্যন্ত চল‌বে এ প্রশিক্ষণ।

কর্মশালার উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ।

এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, প্রতিনিধি জাহিদ হাসান, প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান মাসুম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি লেকচারার প্রশিক্ষক শীলামনি হাফসা, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমূখ। এ প্রশিক্ষণে ৬০জন ট্যুর অপারেটর অংশ গ্রহন করে।

প্রশিক্ষণ কর্মশালায় স্বরূপকা‌ঠি সহ কুয়াকাটার ট্যুর অপারেটরদের, আচরণবিধি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্যাকেজ ট্যুর সম্পর্কে ধারণা,নবীন ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধি সহ ট্যুরিজম প্রডাক্ট বিষয়ে ধারণা দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।