ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি শহরের শশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাড়ে ৭ হাজার টাকার চেক ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ আরো অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

