Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

মেলান্দহ(জামালপুর)প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ(জামালপুর)প্রতিনিধি

“করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়ে জামালপুর বাইপাস মোড় বিসিক জেলা কার্যালয় প্রাঙ্গণে পহেলা এপ্রিল, বুধবার থেকে শুরু হয় ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা-২০২৬।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬ খ্রি.) এই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি (মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামালপুর জেলা শাখা)। সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর; মোহাম্মদ আজিজুল হক, সিভিল সার্জন,জামালপুর, খন্দকার আহছানুজ্জামান রুমেল,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর, বিসিক জেলা কার্যালয়, জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর; জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহাম্মেদ; জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা প্রমুখ।

এই মেলার উদ্দেশ্য ছিল স্থানীয় উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ করা। উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রদর্শন ও বিক্রির পাশাপাশি তাদের কর্মনৈপুণ্য আগত দর্শনার্থী ও ক্রেতাসাধারণের মাঝে উপস্থাপন করেন।

জামালপুরের তরুণ ও যুবকদের বেকারত্ব দূরীকরণ এবং নানামুখী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহমেদসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

তারা মাদক নির্মূলে আহ্বান জানান এবং জ্বালানি কীভাবে সহজলভ্য করা যায় সে বিষয়ে মতামত তুলে ধরেন। এছাড়াও নকশিকাঁথা শিল্পকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে তুলে ধরা, বিদেশে রপ্তানি বৃদ্ধি এবং নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “আজকের মেলা দেখে আমি অভিভূত। এই মেলা ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করে, সবার মধ্যে ঘনিষ্ঠতা ও পরিচিতি বৃদ্ধি করে। এখানকার ‘কাসা পণ্য’ অত্যন্ত ভালো।

এই মেলার মাধ্যমে যদি এসব অভিজাত পণ্য সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, তবে তা জামালপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জামালপুরের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে অন্যান্য জেলার মেলায় বেশি বেশি প্রচার করা গেলে জেলার জন্য সমৃদ্ধি বয়ে আনবে।”

তিনি আরও বলেন, “জামালপুরের বড় সমস্যা মাদক। আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার মূল দায়িত্ব। তাই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আপনাদেরও দায়িত্ব রয়েছে—তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।

আমি দায়িত্ব গ্রহণের পর থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গতকালও ৪ থেকে ৫ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে। মাদকই প্রধান সমস্যা, তাই এটি আমার প্রথম লিস্টে।”

তিনি সকলকে অতীত থেকে শিক্ষা নিয়ে ভুলত্রুটি পরিহার করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে সাধারণ জনগণ উপকৃত হয় এবং সামগ্রিক উন্নয়ন সাধিত হয়। তিনি বলেন, “জামালপুর আমার হোম ডিস্ট্রিক্ট নয়, তবে আমি এখানে এসেছি মানুষের উপকার করার জন্য, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলের জন্য।”

পরিশেষে তিনি এ ধরনের মেলাকে সুস্থ বিনোদন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে আয়োজকদের অভিনন্দন জানান।

জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “মেলায় অসংখ্য মানুষের সমাগম ঘটেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে এবং জামালপুরকে সারা দেশের মানুষের কাছে পরিচিত করবে। বিভিন্ন স্টল মেলার অন্যতম আকর্ষণ।

আমাদের লক্ষ্য জামালপুর জেলার উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নতি—শিক্ষা, চিকিৎসা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে।”
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন সংকট সুষ্ঠুভাবে মোকাবেলা করা হচ্ছে এবং সকলকে আইন মেনে চলা ও ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

জ্বালানি সংকটও সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে স্কুল-কলেজে নিয়মিত কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, “মানব উন্নয়নের চেয়ে বড় উন্নয়ন আর কিছু হতে পারে না।” উদ্যোক্তা মেলা দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজন সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।