Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভবন সংকটে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। উপজেলার একমাত্র সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আগে দুটি ভবন থাকলেও ২০২১ সালে নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো দ্বিতল ভবনটি ভেঙে ফেলা হয়। পরে চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ পায় অঙ্কুর ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রথম তলার আংশিক কাজ সম্পন্ন হওয়ার পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ঠিকাদার কাজ ফেলে চলে যায়। ফলে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পুরোনো একটি ভবনেই বহিঃবিভাগ, আবাসিক চিকিৎসা এবং অন্যান্য সকল সেবা প্রদান করা হচ্ছে। এতে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নিতে এসে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়। একটি কক্ষে তিনজন করে চিকিৎসক রোগী দেখছেন, যা সেবার মানকে ব্যাহত করছে।

এছাড়া হাসপাতালে ভর্তি থাকা অনেক রোগী শয্যা না পেয়ে বারান্দার মেঝেতে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। এতে রোগী ও স্বজনদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও রোগীরা দ্রুত নতুন ভবনের নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন। তাদের মতে, পর্যাপ্ত অবকাঠামো না থাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বলেন, ভবনটি পুনঃনির্মাণের জন্য একনেকে অনুমোদন পাওয়া গেছে, তবে এখনো টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তিনি দ্রুত কাজ শুরু করে ভবন নির্মাণ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, নতুন ভবন নির্মিত হলে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদান সম্ভব হবে।

স্থানীয়দের দাবি, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত ভবন নির্মাণ কাজ পুনরায় শুরু করে সম্পন্ন করা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।