Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেলিগ্রামে চাকরির প্রলোভন: যশোরে স্কুলছাত্রের কাছ থেকে আড়াই লাখ টাকা প্রতারণা, আদালতে মামলা

যশোর প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে চাকরির বিজ্ঞাপনের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা মহসিন আলীর স্ত্রী লিপি নাজনীন এ নালিশি অভিযোগ দায়ের করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, যশোরকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন— নাজমুন্নাহার, পূর্ণতা অমিও, ইয়াসিন আরাফাত, সাইফুল এবং বাসু হাওলাদার। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ আইডি এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহৃত নাম অনুযায়ী তাদের আসামি করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, লিপি নাজনীনের ছেলে ফাহিম আহমেদ একজন স্কুলছাত্র এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। তিনি গত বছরের ২৫ ডিসেম্বর টেলিগ্রামে “অমিও ট্রাভেল” নামের একটি আইডিতে চাকরির বিজ্ঞাপন দেখতে পান। পরে নাজমুন্নাহারের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে তাকে বিদেশগামী প্রবাসীদের বিমানের টিকিট কেনাবেচার মাধ্যমে লাভবান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

এ প্রলোভনে পড়ে ফাহিমকে ২ লাখ টাকা বিনিয়োগ করতে বলা হয় এবং লাভসহ অর্থ ফেরতের আশ্বাস দেওয়া হয়। অভিযুক্তদের কথায় বিশ্বাস করে ফাহিম গত ২৮ নভেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে মোট ২ লাখ ২৯ হাজার ২৯০ টাকা তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়।

কিন্তু সর্বশেষ টাকা পাঠানোর পর অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ আইডি বন্ধ পাওয়া যায় এবং ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেয়নি।

এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় পুলিশের পরামর্শে ভুক্তভোগীর মা আদালতে মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।