Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর অসহায় মানুষের বন্ধু বাবুল শেখ আর নেই

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

গরীব, অসহায় ও রাস্তার ভবঘুরে মানুষের সেবায় নিবেদিতপ্রাণ বাবুল শেখ আর নেই। বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের বাসিন্দা, মৃত কাশেম শেখের ছেলে আবুবক্কর সিদ্দিক বাবুল শেখ (৬৫) গত বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, জীবদ্দশায় বাবুল শেখ নিজের অর্থ ব্যয় করে পথের ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী মানুষদের খাবারসহ নানাভাবে সহায়তা করতেন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। বিশেষ করে মানসিক প্রতিবন্ধীদের প্রতি তার ছিল গভীর ভালোবাসা ও সহমর্মিতা, যা তাকে এলাকায় একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি এনে দেয়।

তিনি দীর্ঘদিন চিতলমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় জানাজা নামাজ শেষে বড়বাড়িয়া চরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।