Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে নিয়োগ বিতর্ক, উপাচার্যের আশ্বাসে স্থগিত আন্দোলন

জাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রভাষক নিয়োগকে ঘিরে চলমান উত্তেজনা ও শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত হয়েছে। উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের তালা খুলে দেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রোকনুজ্জামান। বৈঠকে তিনি আগামী দুই মাসের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে বিষয়টি তদন্ত ও সমাধানের আশ্বাস দেন।

পাশাপাশি শিক্ষার্থীদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের পক্ষে অবস্থান নেওয়ার কথাও জানান। উপাচার্যের এই আশ্বাসে আস্থা রেখে শিক্ষার্থীরা বিভাগের তালা খুলে দেন এবং আপাতত তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

জানা গেছে, সিএসই বিভাগে প্রভাষক হিসেবে মো. মঈনুল হকের নিয়োগকে কেন্দ্র করে শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল।

তাদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়নি এবং প্রার্থীর একাডেমিক যোগ্যতা ও মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি জমা দেন এবং নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

পরবর্তীতে নিয়োগ বাতিল ও তদন্ত কমিটি গঠনের দাবিতে পুনরায় আবেদন করা হয়। তবে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২৭ এপ্রিল শিক্ষার্থীরা সিএসই বিভাগের অফিস ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে দেন।

তারা দুই দফা দাবিতে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। ২৯ এপ্রিল প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা পুনরায় আন্দোলনে নামবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।