Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে দলিল লেখক সমিতির নির্বাচন: হানিফ সভাপতি, জাহিদ সম্পাদক নির্বাচিত

ফেনী প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে মতিগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৬২ জন ভোটারের মধ্যে ৬২ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে মো. হানিফ মোক্তার সভাপতি, জাহিদুল হক সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে মাইনুল হক শিমুল নির্বাচিত হয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে নাছির উদ্দিন মোক্তার বলেন, সমিতি গঠনের পর থেকে এবারই প্রথমবারের মতো তিনটি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০২১ সালে সর্বশেষ সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছিল।

তিনি আরও জানান, স্বাধীনতার ৫৫ বছর পর এবারই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হলো।

নবনির্বাচিত সভাপতি মো. হানিফ মোক্তার বলেন, দলিল লেখকদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে তারা সবসময় ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত ছিলেন।

এ নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।