Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মন্ডল ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কয়রা ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া তিনি পানিতে ডুবে মারা যাওয়া দুই ব্যক্তির পরিবারের মাঝে চেক বিতরণ করেন এবং মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মধ্যে ফুড প্যাক বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।