Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।

সভায় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা খাতুন রুমা, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা স. ম. হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ, মৎস্য ঘেরে চুরি-ছিনতাই, মরিচ্চাপ ব্রিজের নিচে জমি দখল, চক বাউশুলি মৌজায় জমি দখলসহ বিভিন্ন এলাকায় ভূমি বিরোধ নিয়ে আলোচনা হয়।

এছাড়া ডিসিআর সংক্রান্ত অনিয়ম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে অপরাধ প্রতিরোধ, আনুলিয়ায় মৎস্য ঘেরের পানির চাপ থেকে রাস্তা রক্ষা এবং মানিকখালী ব্রিজের কাছে শ্মশান ঘাট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।