Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্মার্ট উচ্চমূল্যের ফসল প্রকল্পে অংশীজন সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে স্মার্ট উচ্চমূল্যের ফসল (সবজি) প্রকল্পের আওতায় অংশীজন সংযোগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ ও প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, উপ-পরিচালক মোশাররফ হোসেন এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরীনা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, টেকসই কৃষি উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদিত পণ্যের নিরাপদ বাজার সংযোগ নিশ্চিত করতে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ সবজি উৎপাদনে অংশীজনদের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের ইতিবাচক দিকগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা জরুরি। কৃষক, কোম্পানি, এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে মেরীনা আখতার বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ উৎপাদন এবং বাজার সংযোগ জোরদারে কাজ করা হচ্ছে। তিনি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।