Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে হামলা, ছিনতাই ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পশ্চিম বাগরাইট এলাকায় নারীদের ওপর হামলা, ফসলি জমিতে গরুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র দিয়ে আহত করা এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী নিপা আক্তারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নিপা আক্তার (৪০), তার পিতা মিজানুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় মাংস ব্যবসায়ী শারফিন মিয়া দীর্ঘদিন ধরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় গরুর মাংস বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে অসুস্থ বা মৃত গরু জবাই করে বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি তাদের বসতবাড়ির আশপাশ ও চাষকৃত জমিতে গরুর রক্ত, ভুঁড়ি ও মলমূত্র ফেলে পরিবেশ দূষণ করছেন, যা স্থানীয়দের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

তারা আরও জানান, গত ২৮ এপ্রিল দুপুরে তাদের জমিতে আবারও বর্জ্য ফেলা হলে প্রতিবাদ জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে শারফিন মিয়া ও তার সহযোগীরা গালিগালাজ করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় নিপা আক্তারসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলার সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় এবং ভবিষ্যতে প্রতিবাদ না করতে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে হয়রানি ও পরিবেশ দূষণের শিকার হলেও ভয়ে তারা এতদিন মুখ খুলতে পারেননি। সর্বশেষ হামলার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় পরিবেশ দূষণ বন্ধ ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।