Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই হাসপাতালে রিপন

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিষধর গোখরা সাপের কামড় খেয়ে সেই সাপটিকেই সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রিপন শিকদার পেশায় একজন দোকানদার।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুপুরে নিজের দোকানে কাজ করার সময় একটি বয়ামে হাত দিতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তাকে ছোবল দেয়। তবে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় সাপটিকে ধরে ফেলেন তিনি। পরে চিকিৎসার জন্য সাপটিসহ সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

সাপসহ একজন রোগী হাসপাতালে আসায় সেখানে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) দেওয়া হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, “রোগী দ্রুত হাসপাতালে আসায় এবং সাপটি শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল ঘরবাড়ি বা দোকানের বয়াম বা জমে থাকা জিনিসপত্র ব্যবহারের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।