Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া ঘাটে ‘দখলদারিত্ব’ অবসানের দাবি, কাজ ফেরত চায় জাতীয়তাবাদী শ্রমিকরা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মে ২, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

দৌলতদিয়া ঘাটের বিভিন্ন ক্ষেত্রে এখনো নিয়োজিত আওয়ামী লীগপন্থী শ্রমিকদের সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক বেপারী।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে একসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপিমনা শতশত শ্রমিক বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঘাট থেকে ওই জাতীয়তাবাদী শ্রমিকদের বের করে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এর ফলে কাজ হারিয়ে ওই শ্রমিকরা দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করেছেন বলে উল্লেখ করেন খালেক বেপারী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রায় ১৭ বছর ধরে এ পরিস্থিতি চলেছে।

বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলেও এখনো পর্যন্ত ঘাটে আওয়ামী লীগের দখলদারিত্ব বজায় রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি দাবি জানান, আওয়ামী লীগের দখলদার নেতাকর্মীদের ঘাট থেকে সরিয়ে দিয়ে কাজ হারানো জাতীয়তাবাদী শ্রমিকদের পুনর্বহাল করা হোক।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় দৌলতদিয়া টার্মিনালে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল।

প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

এসময় বিএনপি, শ্রমিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।