Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, মোটরসাইকেলসহ একজন আটক

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মে ২, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ ইসমাইল হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি।

শনিবার (২ মে) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী মাদারটিলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৬ এর নিকটবর্তী মাদারটিলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। মদ উদ্ধারের পর মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনকে আটক করা হয়।

আটককৃত ইসমাইল হোসেনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরগাবের গ্রামে।

দুপুরে জব্দকৃত মদ ও আটক ব্যক্তিকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, শুক্রবার রাতে জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে আরও ২২ বোতল মদ উদ্ধার করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।