Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেওয়া ছিল। অসাবধানতাবশত ইজিবাইকটির বৈদ্যুতিক অংশে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে শাহাদাত শিকদার জানান, সকালে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি আব্দুল হাকিমের বাড়ির সামনে ইজিবাইকের নিচে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার কপালে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া দাগ ছিল।

ইজিবাইকের মালিক আব্দুল হাকিম জানান, চিৎকার শুনে ঘুম থেকে উঠে তিনি ঘটনাস্থলে এসে বৃদ্ধার দেহ উদ্ধার করেন।

ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মমরেজ ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশে খবর দেন। পরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।