Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ২, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১২-১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচি মুন্সীগঞ্জ জেলায় শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বিকাল ৩:০০টায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও লৌহজং উপজেলার বালকদের মধ্যকার ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলায় এই ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। একই সময় মুন্সীগঞ্জ পৌরসভা ও শ্রীনগর উপজেলার অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে। পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল প্রাণবন্ত উৎসাহ ও উচ্ছ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিশিষ্ট রাজনীতিবিদ এবং মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বিভিন্ন ইভেন্ট আগামী ২ মে থেকে ১০ মে পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ভেন্যুতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।