Nabadhara
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে জুয়ার আসরে অভিযান, আটক ৬

Link Copied!

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) দিবাগত রাত মধ্যরাতে কানিহারী ইউনিয়নের তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ত্রিশাল থানা পুলিশ। এ সময় একটি জুয়ার আসর থেকে হাতেনাতে ছয়জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মৃত ইব্রাহিমের ছেলে বাবুল আহাম্মেদ (৫০), আক্কাস আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫), আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩৪), আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম (২০), মোহাম্মদ আলীর ছেলে হাসমত আলী (৪২) এবং হেলাল উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (১৯)। তারা সকলেই তালতলা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

একই সঙ্গে স্থানীয়দের এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।