কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়ায় মুরগির খামার ও মাছের প্রজেক্টের পারে গবাদি পশু গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (০৩ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম আলী ওই গ্ৰামের লতিফ কন্টাকটার বাড়ির ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি মুরগির খামার পরিচালনার পাশাপাশি প্রজেক্টে মাছ চাষ করতেন এবং গবাদি পশু লালন পালন করতেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে খামার ও মাছের প্রজেক্টের পারে গরুর জন্য ঘাস কাটতে গেলে বৈদ্যুতিক লিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দেখে এবং ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আসছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

