Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় নাবা ইসলামের সাফল্য, উপস্থিত বক্তৃতায় প্রথম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ৩, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার উত্তরা ও গাজীপুর অঞ্চল পর্বে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছে টঙ্গীর আল-হেলাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নাবা ইসলাম। একই প্রতিযোগিতায় ছবি আঁকায় দ্বিতীয় স্থানও অর্জন করেছে সে।

আল-হেলাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ হেদায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, নাবা ইসলাম তার এই সাফল্য বিদ্যালয়ের প্রতি উৎসর্গ করেছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়।

তিনি আরও জানান, এবারের প্রতিযোগিতায় আল-হেলাল স্কুলের চারজন শিক্ষার্থী উত্তরা ও গাজীপুর অঞ্চল পর্বে মোট পাঁচটি ইভেন্টে বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে নাবা ইসলাম এবং একই গ্রুপে আবৃত্তিতে দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস। নাচে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে নবম শ্রেণির সৈয়দা তাহনিয়া রহমান নিঝুম এবং সপ্তম শ্রেণির শ্রেয়া হাজং।

শনিবার টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উত্তরা ও গাজীপুর অঞ্চলের দুই শতাধিক স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, বিভাগীয় পর্যায়েও শিক্ষার্থীরা এ সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।