Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ৩, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৮০.৩৬ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। বিভাগভিত্তিক হিসেবে মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এক সপ্তাহের মধ্যেই দ্রুত ফল প্রকাশ করা হলো।

ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে শিক্ষার্থীরা nu <space> athn <space> Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে পারবেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও ফল জানা যাবে।

ফল প্রকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।