Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) উদ্বোধন করা হয়েছে। রবিবার বছিরননেছা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে।

বক্তারা আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলার অন্যতম ক্ষেত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।