Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩)–কে রাজধানী ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

সোমবার (৪ মে) দুপুরে লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত হায়দার মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হরুপদিয়া গ্রামের মো. ছাত্তার মোল্লার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, হায়দার মোল্লা ভাঙ্গা থানার দস্যুতা মামলায় (জিআর নং-৭৭/১৯) আদালত কর্তৃক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।