Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ ছাত্রদলের কমিটি ঘিরে বিতর্ক, পদবঞ্চনার প্রতিবাদে শিশির সমর্থকদের সমাবেশ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজপথের সক্রিয় নেতা নাঈম আহমেদ শিশিরকে কাঙ্ক্ষিত পদ থেকে বঞ্চিত করার প্রতিবাদে সোমবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ছাত্র সমাবেশ করেছেন তার অনুসারীরা।

উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় কমিটি ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাঈম আহমেদ শিশিরের নাম না থাকায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলন-সংগ্রামে শিশিরের ভূমিকার কথা উল্লেখ করে তাকে ‘ত্যাগী ও পরীক্ষিত নেতা’ হিসেবে দাবি করেন কর্মীরা। তাদের অভিযোগ, যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন করায় সংগঠন দুর্বল হয়ে পড়বে।

কয়েকশ নেতাকর্মী সভায় অংশ নেন এবং ঘোষিত কমিটির ‘অসংগতি’ দূর করার দাবি জানান। তারা অনতিবিলম্বে কমিটি সংশোধন করে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।