Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমার এই হাত দুর্নীতি স্পর্শ করবে না–মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য বলেছেন, “নির্বাচনের আগেও বলেছি, আগামী ৫ বছর বলবো, তার আগের দিন পর্যন্তও বলবো আমার এই হাত দুর্নীতি স্পর্শ করবে না।”

সোমবার (৪ মে) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের কোয়ালিয়া কান্দি হতে তেঘরিয়া এবং হিদাগাড়ী আন্নার বাড়ি পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মানুষের জন্য, এলাকার জন্য, সামাজিক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ও তার (এমপির) বরাদ্দ বিষয়ে জনসম্মুখে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, সামাজিক অবকাঠামো খাত থেকে প্রতিটি ইউনিয়নে ৩০ লক্ষ টাকা করে ১০টি প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, কবরস্থান ও শ্মশান ঘাট।

তিনি আরও জানান, এই প্রকল্পটি উপজেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সারাদেশে এমপিদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। মাদারগঞ্জ-মেলান্দহে ১৬টি প্রতিষ্ঠানের নামের তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে।

পরিশেষে তিনি স্থানীয় সুধী ও নেতৃবৃন্দসহ সবার সহযোগিতায় খালটির সঠিক বাস্তবায়ন কামনা করেন এবং খাল খননের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মন্জুর কাদের বাবুল খান, সিনিয়র সহ-সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ মজনু ফকির, মাদারগঞ্জ মডেল থানার ওসি ইনচার্জ স্নেহাশিস রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজউদ্দীন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আঃ গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা তৌফিক ইসলাম খালেক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।