Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আইন-শৃঙ্খলায় উন্নতি, ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এই উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা মোছাঃ ফারহানা ইয়াসমিন।

তার দক্ষ নেতৃত্ব, দৃঢ় মনোবল ও চৌকস তদারকির ফলে জেলার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। বিশেষ করে থানা পুলিশসহ জেলা পুলিশের মধ্যে ঘুষ, অনিয়ম ও অসদাচরণ কমে এসেছে বলে সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

জেলা জুড়ে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও জুয়ার মতো অপরাধ দমনে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জেলার বিভিন্ন এলাকায় এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং নিরাপদ জীবনযাপন করতে পারছে।

স্থানীয়দের মতে, পুলিশের এই ইতিবাচক পরিবর্তন ও কঠোর অবস্থানের কারণে অপরাধ প্রবণতা কমেছে এবং জনগণের আস্থা বেড়েছে। তারা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে জামালপুর জেলা একটি আরও নিরাপদ ও সুশৃঙ্খল এলাকায় পরিণত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।