Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে গ্রাম আদালতে দুই বছরে ৬ হাজার ৩১৫ মামলা, নিষ্পত্তি ৬ হাজার ১৯৫

যশোর প্রতিনিধি
মে ৯, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলায় গ্রাম আদালত কার্যক্রম প্রকল্প শুরুর পর ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মামলা দায়ের হয় ৬ হাজার ৩১৫। নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ১৯৫ মামলা। ১০ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৬৪০ টাকা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত পক্ষকে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়) প্রকল্পের যশোরের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়।

তিনি জানান, দায়েরকৃত ৬ হাজার ৩১৫ মামলার মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ৫ হাজার ৫৫৪ মামলা, জেলা আদালত থেকে পাঠানো হয় ৬৩৭ মামলা। অপেক্ষমান মামলা ছিল ১২৪টি। দেওয়ানি মামলা ৩ হাজার ২৭৩ টি ও ফৌজদারি ২ হাজার ৯১৮টি। দায়েরকৃত মামলার মধ্যে ৪ হাজার ২৩ আবেদনকারী পুরুষ এবং ২ হাজার ১৬৮ নারী । গ্রাম আদালতে গড়ে একটি মামলা নিস্পত্তি হতে ১০ দিন সময় লাগে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে তারা কাজ করছেন।

তিনি আরো জানান, আদালতের আইন জীবীদের নিয়ে যদি একটি সভা করা , আদালতের গুরুত্ব সম্পর্কে বুঝানো, সচেতনতা বৃদ্ধি , জেলা ও দায়রা জজ এর মাধ্যমে জেলার সকল আদালতে গ্রাম আদালতের বিচার্র্য বিষয়ে একটি তালিকা প্রদর্শন , প্রতি ইউনিয়ন পরিষদে প্রচারণার জন্য একটি করে বিলবোর্ড স্থাপন, আইন সহায়তা কর্মসূচির সুবিধা ভোগীদের গ্রাম আদালত সম্পর্কে বলা, প্রচারণামুলক উপকরণ সেবা ভোগীদের মাঝে বিতরণ, প্রতিনিধিদের নিয়ে আমাদের অনেক প্রশিক্ষণ আয়োজন করা দরকার। সেখানে গ্রাম আদালত বিষয়ে সেসন পরিচালনা, বিভিন্ন কর্মসূচিতে গ্রাম আদালত বিষয়ে আলোচনা প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারের জন্য আলাদা কক্ষ ও এজলাস থাকা, চেয়ারম্যানরা যাতে ভীতিহীন ভাবে গ্রাম আদালত পরিচালনা করতে পারেন। সেজন্য পুলিশের সহযোগিতা থাকা দরকার। তাহলে গ্রাম আদালত আরো কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।