Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ৯, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পণ্যবাহী ট্রাক উলটে গিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে।

শনিবার ভোর থেকে ওই মহাসড়কের চট্রগ্রামমুখী লেনের গজারিয়া উপজেলার বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

এতে দীর্ঘ সময় দূরপাল্লার যানবাহন যানজটে আটকে থাকে। বিড়ম্বনায় পড়েন চট্রগ্রাম ও কুমিল্লাগামী গাড়ির চালক ও যাত্রীরা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ কামাল আকন্দ জানান,শনিবার ভোরে চট্রগ্রামমুখী লেনের ভিটিকান্দি এলাকায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উলটে যায়। এতে ট্রাকে থাকা পণ্য মহাসড়কে ছিটকে পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি।

এ কারণে যান চলাচল বিঘ্নিত হয়ে ভবেরচর থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে পণ্য অপসারণ ও দূর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

ইতোমধ্যেই মহাসড়ক থেকে পণ্য ও ট্রাক সরিয়ে নেওয়ার কাজ প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।