Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে লন্ডন প্রবাসী দুই ভাইয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) উপজেলার খেওয়ারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লন্ডন প্রবাসী প্রকৌশলী সাঈদ হাসান ও তার ভাই শফিকুল ইসলামের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, লন্ডন প্রবাসী সাঈদ হাসানের বাবা আবদুর রাজ্জাক, চাচা মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ইউএনও মুরাদ হোসেন বলেন, “ভালো কাজের প্রতিযোগিতা হোক, মানবতা এগিয়ে যাক—এমন সমাজই আমরা চাই। কাজ করার সদিচ্ছা থাকলে দূরে থেকেও মানুষের জন্য কাজ করা সম্ভব, সাঈদ হাসান তারই একটি উজ্জ্বল উদাহরণ।”

তিনি সাঈদ হাসান ও শফিকুল ইসলামের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্ত পরীক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজক লন্ডন প্রবাসী প্রকৌশলী সাঈদ হাসান বলেন, “যেখানেই থাকি, মানুষের জন্য কাজ করে যাব। আমার পরিবার সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।