Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেওয়া হবে: এমপি বাবর

Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়িতে দুই দিনের সফরে এসে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে অচিরেই আর্থিক সহায়তা দেওয়া হবে ইনশাআল্লাহ।

৮ ও ৯ মে শুক্রবার ও শনিবার দুই দিনের সফরে তিনি খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সফরের প্রথম দিন শুক্রবার বিকেলে তিনি চাকুয়া ইউনিয়নের পাথরা, লেপসিয়া বাজার, মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর, জগন্নাথপুর ও খালিয়াজুড়ি সদর ইউনিয়নের গছিখাই এলাকা পরিদর্শন শেষে উপজেলা সদরে পৌঁছান। এসময় খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিমসহ প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা ডাকবাংলোতে রাত্রিযাপন করেন।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কৃষি ও মৎস্য খাত নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন তিনি। পরে সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, জিয়া উদ্দিন জিয়া, মো. ফুল মিয়া, যুবদল নেতা এনামুল হক ছোটন, কৃষকদল নেতা পান্ডব সরকার ও ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান চৌধুরী, কবীর হোসেন মাস্টার, মো. এরশাদ মিয়া, মো. ফয়সাল মিয়া, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীসহ কয়েক হাজার মানুষ।

পরে এমপি বাবর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

সফরের শেষ পর্যায়ে তিনি বয়রা, পাচহাট ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, “খালিয়াজুড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন হাওরে অচিরেই উন্মুক্তভাবে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে ভবিষ্যতে এলাকায় মাছ উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেরা সহজে মাছ ধরতে পারবেন ইনশাআল্লাহ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।