মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেরজাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ কোমল দাস (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়। একই রাতে পাঁচগাঁও এলাকায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন ঢালি নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

