Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশের ঘোড়াশালে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেলওয়ের জমিতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (৯ মে)সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোড়াশাল পোস্ট অফিস রোড থেকে চামড়াবো এলাকা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্কেভেটর মেশিন দিয়ে দোকানপাট ও বসতঘরসহ অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রেলওয়ের নরসিংদী জোনের কানুনগো সাজ্জাদুল ইসলাম জানান, ঘোড়াশাল রেলস্টেশনের পাশে প্রায় ২০ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে দোকানপাট ও বসতঘর নির্মাণ করা হয়েছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও দখলদাররা স্থাপনা সরিয়ে নেয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী ওই জমিতে কন্টেইনার ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে, তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই হঠাৎ করে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, ফলে তারা চরম বিপাকে পড়েছেন।

অভিযান চলাকালে রেলওয়ে কর্তৃপক্ষ, প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।