Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে পোল্যান্ড থেকে মাদারগঞ্জ, বিয়ে করলেন ভেরোনিকা

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি

প্রেমের কোনো বংশ বা জাতির সীমানা নেই—এ কথাটি আবারও প্রমাণ করলেন পোল্যান্ডের তরুণী ভেরোনিকা মারিয়া পিতলার্স তিনি  ভালোবাসার টানে সুদূর ইউরোপ থেকে তিনি ছুটে এসেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী গ্রামে।এতেই শেষ নয়, সেই তরুণী ওই গ্রামের ইমান আলীর ছেলে  যুবক ইসমাইলের সাথে  বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা যায় , কাতলামারী এলাকার ইমান আলীর ছেলে ইসমাইল দীর্ঘদিন ধরে পোল্যান্ডে বসবাস করছেন। সেখানে থাকার একপর্যায়ে  ভেরোনিকার সাথে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে ভালোলাগা এবং পরবর্তীতে তা গভীর ভালোবাসা শেষে সেই ভালোবাসা রুপ নেয়  প্রেমের। দীর্ঘদিনের সেই সম্পর্ক  পরিণতি হিসেবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন।

সম্প্রতি প্রবাসী  ইসমাইল তাঁর বিদেশি স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে ফিরলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার মানুষ ও দূরদূরান্ত থেকে লোকজন এই দম্পতিকে একনজর দেখতে  ইসমাইলের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ভিনদেশি সংস্কৃতি ও ভাষার ব্যবধান ঘুচিয়ে এই দম্পতির ভালোবাসার গল্প এখন স্থানীয়দের মুখে মুখে। অনেকেই এই নবদম্পতিকে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

নতুন পরিবেশে এসে ভেরোনিকা মারিয়া পিতলার্স বেশ আনন্দিত হলেও ব্যক্তিগত গোপনীয়তার কারণে ক্যামেরার সামনে ভিডিও সাক্ষাৎকার দিতে অনাগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ভিন্ন দুই দেশের মানুষের এই সেতুবন্ধন প্রমাণ করে যে, প্রকৃত ভালোবাসার কাছে ভৌগোলিক দূরত্ব কোনো বাধা নয়। বর্তমানে এই দম্পতি ইসমাইলের গ্রামের বাড়িতেই সময় কাটাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।