Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরে ৭ হাজার রক্তদান, মানবতার সেবায় বিরামপুর ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
মে ১১, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “বিরামপুর ব্লাড ব্যাংক”-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে কেক কেটে উদযাপন করা হয়েছে।

রবিবার (১০ মে) রাত ৮টায় বিরামপুর আনসারী মার্কেটের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির এডমিন প্যানেলের সদস্য, মডারেটর, স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সদস্যদের নিয়ে কেক কেটে ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়। মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনটি গত ছয় বছরে রক্তদান কার্যক্রমের মাধ্যমে বিরামপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সংগঠনের সদস্যরা জানান, বর্তমানে বিরামপুর ব্লাড ব্যাংকের নিবন্ধিত ডোনারের সংখ্যা প্রায় ১৪ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত সংগঠনটির মাধ্যমে ৭ হাজারেরও বেশি ব্যাগ রক্ত রোগীদের মাঝে সরবরাহ করা হয়েছে। শুধু বিরামপুর নয়, ফুলবাড়ী, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, পাঁচবিবিসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়ও তারা নিয়মিত রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি প্রয়োজনে জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে পরিচিত স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের সমন্বয়ে রক্ত সংগ্রহ করেও রোগীদের সহযোগিতা করা হয়েছে।

সংগঠনের এডমিন প্যানেলের সদস্য শরিফুল আলম জানান, অনেক অসহায় রোগী রয়েছেন যাদের রক্তের ক্রস-ম্যাচিং এবং ব্লাড সংগ্রহের ব্যাগ নেয়ার খরচ বহন করার সামর্থ্য ছিল না। তাদের পাশেও সংগঠনটি দাঁড়িয়েছে এবং মানবিক সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, “এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকল স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

এডমিন প্যানেলের আরেক সদস্য ইরফান আনসারী সুমন বলেন, “আমাদের সংগঠনের মাধ্যমে প্রায় ১৪ হাজার নিবন্ধিত সদস্যের সমন্বয়ে ৭ হাজারের বেশি মানুষের মাঝে রক্ত পৌঁছে দিতে পেরেছি। রক্তদান একটি মহৎ কাজ। সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।”

বিরামপুর ব্লাড ব্যাংকের এডমিন প্যানেলে রয়েছেন— সোলায়মান, আব্দুল্লাহ আল মামুন, আরমান আলী, মোঃ ইরফান আনছারী সুমন, মোক্তাদির রহমান রাব্বি, প্রিন্স আরিয়ান ও শরিফুল আলম। এছাড়াও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন— ওমর সাইবিন, হাফেজ মারুফ বিল্লাহ, মিনহাজুল ইসলাম, সাকিবুল হাসান, ইশতিয়াক মুইন ও নাজমুল হাসান।

মানবতার সেবায় তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিরামপুর ব্লাড ব্যাংকের এই কার্যক্রম প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।