Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ১১, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায় অবস্থিত আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশের আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভেজাল সংশ্লিষ্ট নানা অভিযোগ ছিল। এর ভিত্তিতে রোববার মধ্যরাতে গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে পূর্বাচল সিপিসি-৩, র‌্যাব-১ এর মেজর রবিউল আলম, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়। পরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া জেলা স্যানিটারি ইন্সপেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. খাদেমুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, “দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।