Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলতি বোরো মৌসুমের সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে কটিয়াদী উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলীজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। তিনি ফিতা কেটে এবং কৃষকদের কাছ থেকে ধান ও চাল গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৪৭২ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৪১৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি ৩টি অটো রাইস মিল ও ৪টি হাসকিং মিলের মাধ্যমে প্রতি কেজি ৪৯ টাকা দরে মোট ৩ হাজার ৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কনক কান্তি দেবনাথ জানান, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তবে অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন কিছুটা চ্যালেঞ্জ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, গুদাম পরিদর্শক ও ভারপ্রাপ্ত ওসিএলএসডি ছানোয়ার হোসেন, বিভিন্ন রাইস মিল ও হাসকিং মিলের মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

প্রধান অতিথি এমপি মো. জালাল উদ্দিন বলেন, “ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে ফসলের ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রণোদনা ও ভর্তুকি দিচ্ছে এবং নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে খাদ্য গুদামের কার্যক্রম পরিদর্শন করা হয় এবং কৃষকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।