Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএসটিআই’র উদ্যোগে নরসিংদী বাজারে ওজনযন্ত্র ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং কার্যক্রম শুরু

নরসিংদী প্রতিনিধি 
মে ১১, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে নরসিংদী বাজারে ওজনযন্ত্র ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১১ মে ) নরসিংদী শহরে তিন দিনব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় নরসিংদী বাজার বণিক সমিতির অধীন বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই ও স্ট্যাম্পিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কে. এম. হানিফ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী বাজার বণিক সমিতির সেক্রেটারি মোতালেব এবং বিএসটিআই’র সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ।

এছাড়া মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন বিএসটিআই’র পরিদর্শক (মেট) আরিফ হোসেন আসিফ, শেখ রাসেল, অনিন্দ্য দে এবং কাজী সাখাওয়াত হোসেন মনি।

সংশ্লিষ্টরা জানান, বাজারে ব্যবহৃত ওজনযন্ত্রের সঠিকতা নিশ্চিত করা এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আস্থা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে বাজারে ন্যায্যতা ও স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।