Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিষ্টির হাঁড়িতে ইয়াবার আস্তানা, আলফাডাঙ্গায় আটক মাদক কারবারি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মে ১২, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রসগোল্লার রস আর সন্দেশের ঘ্রাণে যেখানে মুখর থাকার কথা, সেখানে মিলেছে মরণ নেশার ভয়াল উপস্থিতি। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেড়ীরহাট বাজারে একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) সকালে আটক আতিয়ার রহমানকে (৫২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেড়ীরহাট বাজারে অভিযান চালায় আলফাডাঙ্গা থানা পুলিশ। এসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকেই দোকান মালিক আতিয়ার রহমানকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিষ্টির দোকানের আড়ালে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। বিশেষ করে তরুণ ও যুবকদের কাছে গোপনে ইয়াবা সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “আলফাডাঙ্গার মাটিতে মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না। মিষ্টির দোকান হোক কিংবা অন্য কোনো আড়াল—মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদক নির্মূলে প্রশাসনের ধারাবাহিক অভিযান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা একসঙ্গে কাজ করলেই গড়ে উঠতে পারে নিরাপদ ও মাদকমুক্ত আলফাডাঙ্গা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।