Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীকে শাসনের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক কাউসার আহমেদের জামিন

খালিয়াজুড়ি(নেত্রকোনা) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আহমেদের জামিন মঞ্জুর হয়েছে। শিক্ষার্থীকে শাসনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর আদালত থেকে তিনি জামিন পান।

জানা যায়, গত (১১ মে) বিদ্যালয়ের ৫ম শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে দুষ্টুমির ঘটনায় একজন আঘাতপ্রাপ্ত হলে বিষয়টি শিক্ষকের কাছে বিচার হিসেবে উপস্থাপন করা হয়। অভিযোগ অনুযায়ী, পরে সহকারী শিক্ষক কাউসার আহমেদ শাসনের উদ্দেশ্যে হাতে থাকা ছোট পানির বোতল দিয়ে শিক্ষার্থীকে মারতে গেলে তা ভুলবশত মাথায় লাগে বলে দাবি করা হয়।

এ ঘটনার পরপরই শিক্ষার্থী বাড়ি ফিরে যায় এবং পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। পরে শিক্ষার্থীর মামা বাদী হয়ে খালিয়াজুড়ি থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

খালিয়াজুড়ি থানার পুলিশ জানায়, ১৪ মে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয় এবং ১৫ মে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়।

সহকারী শিক্ষক কাউসার আহমেদের বাবা আব্দুল মান্নাফ জানান, ১৫ মে নেত্রকোনা জেলা জজ আদালতের বিশেষ আদালত থেকে তার জামিন মঞ্জুর করা হয়।

জামিনে মুক্তির পর শিক্ষক কাউসার আহমেদ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।