Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ব্র্যাকের স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ঝগড়ু পাড়া গ্রামে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) ঝগড়ু পাড়া গ্রামের রেজওয়ান মণ্ডলের মুদি দোকানের পাশে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিক্ষা, রক্তচাপ পরিমাপ, চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও উচ্চতা নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি চোখ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। যাদের চোখে নিকটদৃষ্টি সমস্যায় প্লাস ১.০০ পাওয়ার শনাক্ত হয়েছে, তাদের জন্য ১৫০ টাকা মূল্যে চশমার ব্যবস্থাও করা হয়।

এ সময় বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন উপস্থিত থেকে ব্র্যাকের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন করেন। তিনি গ্রামের শিশুদের হাম টিকা গ্রহণের বিষয়েও খোঁজখবর নেন এবং মাঠপর্যায়ে ব্র্যাকের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তিনি জানান, যেসব শিশু এখনো টিকা থেকে বাদ পড়েছে, তারা আগামী দুই দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে গিয়ে হাম টিকা গ্রহণ করতে পারবে।

কর্মসূচিতে ব্র্যাকের প্রজেক্ট অফিসার সুমন আলী, ফিল্ড ম্যানেজার জাহাঙ্গীর আলম, মাঠকর্মী রাজিয়া এবং বোলাইচন্দ্র বর্মনসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিরামপুর পৌর শহরের মির্জাপুরস্থ ব্র্যাক অফিসের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। তবে ডায়াবেটিস পরীক্ষার জন্য প্রতিজনের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।