Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‎কেন্দুয়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ইমরুল কায়েস নির্বাচিত

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

‎নেত্রকোণা কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নস্থ মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরুল কায়েস শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ গৌরবময় অর্জনে শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

‎ ‎ইমরুল কায়েস মরহুম আব্দুল মান্নান সাহেবের বড় ছেলে। মরহুম আব্দুল মান্নান ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। শিক্ষাবান্ধব ও আদর্শিক পরিবারে বেড়ে ওঠা ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার মানোন্নয়নে অবদানই আজ তাঁকে এই সম্মানজনক স্বীকৃতি এনে দিয়েছে। ‎ ‎তাঁর এ অসাধারণ অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে অভিনন্দনের জোয়ার বইছে। শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‎ ‎সকলের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাঁর আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত, গৌরবোজ্জ্বল ও কল্যাণময় হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।