Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন স্টেশন লিডার মো. হারুনুর রশিদসহ ফায়ার সার্ভিসের ২৭ জন কর্মকর্তা ও সদস্য।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ফায়ার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্টেশন এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন।

ফায়ার সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।