Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জয়পুরহাটে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

জয়পুরহাট প্রতিনিধি 
মে ২০, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, স্মার্ট কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন।

এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ এবং ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জয়পুরহাটে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে ৫৮৩টি ফ্যামিলি কার্ডের জরিপ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৪৩ জন ইতোমধ্যে কার্ড পেয়েছেন এবং তারা মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।

এছাড়া জেলায় প্রায় ২১ কিলোমিটার এলাকার ৯টি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবছর ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চাহিদাপত্র পাঠানো হয়েছে বলেও জানানো হয়। নারীদের জন্য বিশেষ গাড়ি সুবিধা চালুর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, স্মার্ট কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋণ, ডিজিটাল সেবা ও ভর্তুকি সুবিধা পাবেন।

অন্যদিকে জেলার পাঁচটি ব্যাংকের আওতায় ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।