Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক আহত

নওগাঁ প্রতিনিধি
মে ২০, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় মাদকসেবীর হামলায় আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আব্দুর রাজ্জাক বালুবাজার উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকেই অবস্থান করছিলেন বজলুর রহমান। এ সময় ধারালো অস্ত্র দা দিয়ে শিক্ষক আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালানো হয়। তার একাধিক কোপে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শিক্ষক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, অভিযুক্ত বজলুর রহমান নিয়মিত মাদকসেবী। মাদক সেবনের কারণে তিনি শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে অশোভন আচরণ করতেন। বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল, যার জেরেই এই হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।