Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আবারও ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত এস এম নূর-মোহাম্মদ

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার ইন্সপেক্টর তদন্ত এস এম নূর-মোহাম্মদ। তাঁর এই অর্জনে জামালপুর জেলা পুলিশসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

আজ ২১ মে বৃহস্পতিবার -২০২৬ ইং তারিখে সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, আর্থিক ও সার্টিফিকেট তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। গত এপ্রিল মাসের অভিন্ন পারফর্মেন্স এর মানদন্ডের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, সততা, মেধা, পরিশ্রম ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এস এম নূর-মোহাম্মদ। তদন্ত কার্যক্রমে দক্ষতা, অপরাধ উদঘাটনে সফলতা এবং জনবান্ধব পুলিশিংয়ের কারণে তিনি প্রশাসনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষায়, “তিনি একজন চৌকস, দক্ষ ও নির্ভরযোগ্য অফিসার। তাঁর কর্মনিষ্ঠা অন্যদের জন্য অনুকরণীয়।” জামালপুর সদর থানায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ, দ্রুত সেবা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার কারণে তিনি স্থানীয় মানুষের কাছেও ব্যাপক প্রশংসিত। সাধারণ মানুষের ভাষায়— “এমন পুলিশ অফিসারই মানুষের ভরসা।”

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন। মানবিক, সাহসী ও দায়িত্বশীল এই পুলিশ কর্মকর্তার আগামীর পথচলা আরও সফল ও গৌরবময় হোক— এমন প্রত্যাশা সকলের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।