Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে শ্বশুর পক্ষের অত্যাচার সইতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

ফেনী প্রতিনিধি
মে ২১, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীতে শ্বশুর পক্ষের লোকজনের অত্যাচার সইতে না পেরে মো. ওমর ফারুক (৩৫) নামে এক দিনমজুর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত গভীর রাতে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চরকালিদাস এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুকের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরপক্ষের লোকজনের বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনায় মঙ্গলবার তার শ্যালক মো. শাহীন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে অপমান ও মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।