Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হুসনে আরা, সহকারী বোরহান

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনে আরা ও বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন (টানা ২য় বার) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ শিক্ষাজীবনে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তারা এ সম্মান অর্জন করেন।

২০০৭ সালে প্রধান শিক্ষক হিসেবে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছেন। মিসেস হুসনে আরা শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

অপর দিকে মোঃ বোরহান উদ্দিন ২০১৪ সালে বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এ পেশায় যোগদানের পর থেকে সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠেন।

তার ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি (বোরহান) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। এই দুই মানুষ গড়ার কারিগরদের নেতৃত্বে ধুরিয়াইল ও বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হুসনে আরা ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাদের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।